শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপর্যাপ্ত ঘুম বুদ্ধিমত্তায় প্রভাব ফেলে

news-image

অপর্যাপ্ত এবং কম ঘুমানোর কারণে শিশুদের বুদ্ধিমত্তা পরীক্ষায় প্রতিকূল প্রভাব ফেলতে পারে, নতুন এক গবেষণা এমনটাই ইঙ্গিত করেছে। এই গবেষণার গবেষক কানাডার ইউনিভার্সিটি অব মনট্রেয়লের অধ্যাপক রজার গডবাউট বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার যা চেতনাবিষয়ক বৈশিষ্ট্যগুলোর গঠনে ঘুমের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণ করেছে।” বুদ্ধিবৃত্তিজনিত বা ঘুমের সমস্যা এবং কেউ চিকিৎসাধীনও ছিল না এরকম গড়ে ১০ বছর বয়সি ১৩জন ‘অটিস্টিক’ শিশু এবং ১৩জন ‘নিউরোটিপিকাল’ শিশুকে এই গবেষণায় অংশগ্রহণ করানো হয়। গবেষকরা দেখেন, ঘুমানোর সময় মস্তিষ্কের প্রতিরক্ষামূলক তরঙ্গের প্রবাহ বিঘ্নিত হওয়ার সঙ্গে মৌখিক বুদ্ধিমত্তাবিষয়ক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ার সম্পর্ক রয়েছে।গবেষকরা জানান, দুই ধরনের শিশুদের উপরেই এই পর্যবেক্ষণ করা হয়। গবেষকরা আরও বলেন, “শুধু মধ্যরাতের আগে বা রাতের শেষ ভাগে নয়, পুরো রাত জুড়েই ভালো ঘুম হওয়া বুদ্ধিমত্তার সুষ্ঠু বিকাশের সহায়ক। গডবাউট বলেন, “শিশু এবং কিশোররা বিশেষত অপর্যাপ্ত ঘুমের প্রভাবের শিকার, এমন সন্দেহ প্রতিষ্ঠা করেছে এই গবেষণা। কারণ এসময় তারা একটি মানসিক বিকাশমূলক গুরুত্বপূর্ণ সময় পার করে। ইন্টারন্যাশনাল জার্নাল অব সাইকোলজি’তে এই গবেষণা প্রকাশিত হয়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা