,

গিনিতে ইবোলা সঙ্কটে ব্যাহত ম্যালেরিয়া রোধের লড়াই

news-image

বিশেষজ্ঞদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সালে গিনিতে প্রায় ৭৪ হাজার ম্যালেরিয়া রোগী চিকিৎসা পায়নি।চিকিৎসা না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, ইবোলার কারণে বেশিরভাগ ক্লিনিক বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া, অনেক রোগী ইবোলা ভাইরাসের সংস্পর্শে চলে আসার ভয়ে হাসপাতালেই আসেনি। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন,  ইবোলার প্রাদুর্ভাবের সময় থেকে গিনিতে এ ভাইরাস আক্রান্ত হয়ে যত মানুষ মারা গেছে তার চেয়ে বেশি হবে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা। ইবোলার প্রাদুর্ভাবের সময় গিনির হাসপাতালগুলোতে বহির্বিভাগের রোগীর সংখ্যা ব্যাপক হারে কমে যায়। বিশেষ করে যেসব এলাকায় ইবোলা মারাত্মক হারে ছড়িয়ে পড়েছিল ওইসব এলাকায় বহির্বিভাগে রোগীর সংখ্যা অর্ধেকে নেমে আসে। সেইসঙ্গে ম্যালেরিয়ার চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা ৬৯ শতাংশ কমে যায়। এর ফলে ম্যালেরিয়ায় মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা। বর্তমানে গিনিতে ইবোলার প্রকোপ অনেক কমে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক সপ্তাহে গিনিতে ১০ জন ইবোলায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু এ অঞ্চলে ম্যালেরিয়া দীর্ঘদিনের সমস্যা। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে বিশ্বে প্রায় ৫ লাখ ৮৪ হাজার মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। যাদের অধিকাংশই আফ্রিকার বাসিন্দা, বিশেষ করে শিশু।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ