,

মুক্তিপণ দিয়েই ফিরলেন টেকনাফ থেকে অপহৃত ৮ জন

news-image

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ি এলাকা থেকে শিক্ষার্থীসহ আটজনকে অপহরণ করা হয়। এ ঘটনার চারদিনের মাথায় জনপ্রতি নির্দিষ্ট পরিমাণ মুক্তিপণ পরিশোধের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ২টার দিকে তারা ছাড়া পান বলে জানিয়েছেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন। তবে কত টাকা মুক্তিপণ দিতে হয়েছে এ বিষয়ে মুখ খুলছে না ভুক্তভোগীদের পরিবার।

অপহৃত সেলিমের বড় ভাই আকতার হোসেন জানান, শুরু থেকেই জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করছিলেন অপহরণকারীরা। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাহাড়ে তল্লাশি চালানোয় এবং সাংবাদিকরা বিষয়টি নিয়ে প্রতিবেদন করায় ক্ষিপ্ত হয়ে অপহৃতদের ওপর নির্যাতন চালায় দুর্বৃত্তরা। এর মাঝেও তাদের সঙ্গে দেনদরবার চলছিল।

তাদের চাহিদা মতো টাকা দেওয়ার কথা নিশ্চিত করার পর বৃহস্পতিবার ২টার দিকে অপহৃতদের নিয়ে জাহাজপুরা গর্জন বাগানের কাছাকাছি আসেন অপহরণকারীরা। সেখানেই ভুক্তভোগীদের পরিবার টাকা হস্তান্তর করার পর অপহৃতদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, অপহৃতরা এলাকায় এসেছে জানার পরপরই তাদের থানায় নিয়ে আসা হয়েছে। অপহরণের শিকার ভিকটিমরা জানিয়েছেন, তাদের পাহাড়িছড়ার ভেতর বেঁধে রাখা হয়েছিল। বিভিন্ন সময় তাদের শারীরিক নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে পরে সবিস্তরে জানানো হবে। তবে টাকা পরিশোধের বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন ওসি। ডিবিসি ও সময় টিভি

এ জাতীয় আরও খবর

পেয়ে স্বামীকে শেষ বিদায় জানাতে গেলেন দীপু মনি

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন