সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে ১০ লাখ টাকা জমা নিয়ে প্রশ্ন করা যাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ব্যাং‌কে ১০ লাখ টাকা পর্যন্ত জমা দেওয়ার ক্ষে‌ত্রে গ্রাহক‌কে কো‌নো প্রশ্ন না করার নি‌র্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক। আজ রোববার বাংলা‌দেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় ব্যাংকের প্রধান নির্বাহী‌দের এ নির্দেশনা দেন গভর্নর আবদুর রউফ তালুকদার।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান। তিনি ব‌লেন, সম্প্র‌তি ব্যাংকে টাকা জমা দিতে গেলে আমানতকারীদের টাকার উৎস জান‌তে চান ব্যাংকাররা। এতে গ্রাহকরা টাকা জমা দি‌তে গি‌য়ে জবাব‌দি‌হিতার মু‌খে প‌ড়ে বিভ্রান্ত হ‌ন। তাই এখন থে‌কে অন্তত ১০ লাখ টাকা পর্যন্ত জমা দিতে যাওয়া কোনো গ্রাহককে প্রশ্নের মুখোমুখি না করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, হুন্ডি বন্ধ করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে যাতে কোনো টাকা পাচার না হয় সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি অব্যাহত রয়েছে।

ইসলামী ব্যাংকের সমসাম‌য়িক ঋণ অনিয়মের বিষয়ে মুখপাত্র ব‌লেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম ব্যাংক। এখানে গ্রাহকদের আমানতের পূর্ণ নিশ্চয়তা রয়েছে। সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংক। এ তদন্ত শেষ হলে তা‌দের প‌রি‌স্থি‌তি সম্প‌র্কে জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর