বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে অস্ত্রসহ জামায়াত ক্যাডার গ্রেপ্তার

news-image

বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ জামায়াতের এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে সাতকানিয়া থানার সোনাকানিয়া ইউনিয়নের মীর্জাখীল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামায়াত ক্যাডার হলেন- মো. ইমতিয়াজ হোসেন মানিক(৪০)। তিনি মীর্জাখীল চৌধুরী বাড়ির মৃত ইদ্রিস আহমেদ চৌধুরীর ছেলে। তার কাছ থেকে দুইটি এলজি, একটি ওয়ান শুটার রাইফেল, তিন রাউন্ড গুলি, ১৬টি গুলির খোসা, একটি কিরিচ, দুইটি চাপাতি, ৫টি অত্যাধুনিক চুরি, পাঁচ পিচ ইয়াবা ও ২৫ পুরিয়া গাজা উদ্ধার করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন  বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক জামায়াত ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ থানায় তিনটি মামলা রয়েছে।’ সাতকানিয়া থানার উপ পরিদর্শক সৈয়দ ইমরোজ তারেক  জানান, জামায়াত ক্যাডার ইমতিয়াজ হোসেন সোনাকানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যা, পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নেওয়া ও এক আইনজীবীকে মারধরের মামলার আসামী। এরমধ্যে দুইটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক