শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগ রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছে: মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছে।’ আজ শনিবার বিকেলে ফরিদপুরের আবদুল আজিজ ইনস্টিটিউট চত্বরে বিএনপির গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে। গত এক যুগে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকার কোথায় চুরি করেনি? মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে। এখন বলছে রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি। আমরা বলি আপনারা রিজার্ভের টাকা চিবিয়ে নয়, গিলে খেয়েছেন।’

তিনি বলেন, ‘আট হাজার মাইল দূর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন আমাদের নেতা তারেক রহমান। তিন দিন ধরে এখানে যারা শুয়ে লড়াই করছেন, তারা ভোটের অধিকার ফিরে পেতে এই লড়াই করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। কিন্তু সরকার বলে আমরা মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি। কারা মধ্য আয়ের দেশে গেছে, কাদের আয় বেড়েছে, যারা চুরি করেছে, দুর্নীতি করেছে, সরকারের সঙ্গে রয়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা রাজনীতিকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। আমাদের ভবিষ্যতকে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ সারাজীবন লড়াই করে গেছে ভোটাধিকারের জন্য। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেরাই নির্বাচন করতে চায়। তারা এককভাবে নির্বাচনে এসে ক্ষমতায় আসতে চায়। কিন্তু আমার কথা হলো, বাংলাদেশের জনগণের কথা হলো, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আর আওয়ামী লীগ সরকার সেটা মানবে না। তারা বলে আমার ভোটও আমি দিব, তোমার ভোটও আমি দিব।‘

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে তারা নির্বাচিত নয়। এরা জোর করে বন্দুক-পিস্তল দিয়ে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, গুম করে, খুন করে, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় টিকে রয়েছে। এই সরকার যদি আগামীতেও ক্ষমতায় থাকে তাহলে আমাদের অধিকার নষ্ট হয়ে যাবে। তাই এই সরকারকে হটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে এই অবৈধ ও ভোট চোর সরকারের হাত থেকে বাঁচাবো।’

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলীয় নেতাকর্মীদের হত্যার বিচার, দলের চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি ও দ্রব্যমূল্য কমিয়ে আনাসহ নয় দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত ষষ্ঠ গণসমাবেশ এটি।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এস এম কাইয়ুমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, মো. সেলিমুজ্জামান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ