,

রোববার থেকে মিরপুরের সব বাসে ই-টিকেট

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ নভেম্বর থেকে মিরপুর অঞ্চলের সব বাস ই-টিকেটের আওতায় আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

শনিবার (১২ নভেম্বর) রাজধানীতে গণপরিবহনে ই-টিকিটিং পদ্ধতি চালুর বিষয়ে ঢাকা সড়ক মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এনায়েত উল্লাহ বলেন, রোববার (১৩ নভেম্বর) থেকে মিরপুর রুটে ৩০টি কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলবে। আর ২০২৩ সালের ৩১ জানুয়ারি থেকে ঢাকা শহরে ৬০টি কোম্পানির বাস ও ২৮ ফেব্রুয়ারি থেকে ৯৭টি কোম্পানির বাস ই-টিকেটিংয়ের আওতায় চলবে।

তিনি জানান, ঢাকার ও চট্টগ্রামের শহরতলীসহ মোট ৯৭টি কোম্পানির গাড়ি ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-টিকিটিংয়ের আওতায় আসবে।

ই-টিকিটিংয়ের আওতায় সবাইকেই আসতে হবে জানিয়ে এনায়েত উল্লাহ বলেন, ই-টিকিটিংয়ে অসম প্রতিযোগিতা থাকবে না। চুক্তিভিত্তিক গাড়ি চলাচল বন্ধ হবে। পরিবহন শ্রমিকরা বেতন সিস্টেমের আওতায় চলে আসবেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯