,

নির্বাচন অবাধ–নিরপেক্ষ করাই কমিশনের মূল লক্ষ্য: ইসি রাশেদা

news-image

খুলনা প্রতিনিধি : নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য। এই জন্য প্রয়োজন সবার সহযোগিতা। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রভাবশালীদের ভয়ে প্রভাবিত হওয়া যাবে না।’

আজ শনিবার খুলনার ফুলতলায় উপজেলার প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এ সভার আয়োজন করে।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশন চায়, ভোটাররা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোট প্রদান করুক। নির্বাচনে ভোটগ্রহণে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে যেন কোনো বিচ্ছিন্ন ঘটনা না ঘটে, এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন করছে।’ অনৈতিক ও প্রভাব বিস্তারকারীদের পক্ষে কাজ না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এই নির্বাচন কমিশনার।

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, বক্তব্য দেন–অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. এটিএম শামীম মাহমুদ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট