যুব সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে গণসমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটায় দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। পুরো সোহরাওয়ার্দী উদ্যান যেন জনসমুদ্র। নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার নামে।

রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাসমাবেশে আসছেন যুবলীগের নেতাকর্মীরা। কর্মীদের মুখে জয়বাংলা স্লোগান আর মিছিলে মিছিলে প্রকম্পিত নগরীর রাজপথ।

বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কর্মীদের ছিল স্বতন্ত্র ড্রেসকোড। যা মিছিল আর শোডাউনে বাড়তি শোভাবর্ধন করছে।

সংগঠনের প্রতি আবেগ, উচ্ছ্বাস আর ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল আগত কর্মীদের মুখে। নেতাকর্মীরা বলছেন, দেশের দুর্যোগ, দুর্বিপাকে সম্মুখপানে থাকার পাশাপাশি আগামী দিনে রাজপথে থেকে যেকোনো সহিংসতা রুখতে প্রস্তুত যুবলীগ।

এদিকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের কিছু এলাকার সড়ক বন্ধ করে দেয়ার পাশাপাশি রোড ডাইভারশন করে দেয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান