,

কসবায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

news-image

বিশেষ প্রতিনিধি : কসবায় আওয়ামী লীগ’র ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার জেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এম.জি হাক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন, আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম ভুইয়া রঙ্গু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল বিনাউটি ইউপি চেয়ারম্যান এমএস আলম ভুইয়া দুলাল ও ছাত্রলীগ সভাপতি এমরান উদ্দিন জুয়েল। পৌর কাউন্সিলর মো. আবু জাহের ও ছাত্র নেতা তারেক মাহমুদের উপস্থাপনায় বক্তব্য রাখেন; উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ, মুক্তিযোদ্ধা জহিরুল আলম মিলন, মূলগ্রাম আওয়ামী লীগ সহসভাপতি বশিরুল হক, আওয়ামী লীগ নেতা মো. ফিরুজ মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হান্নান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে