,

মালাবার চিকেন! পরোটার সঙ্গে বেশ জমবে

news-image

নিউজ ডেস্ক : মুরগি রান্না করতে সবচেয়ে কম ঝক্কি! ছোট থেকে বড়, সকলেই মোটামুটি মুরগি খেতে ভালবাসে। তবে মুরগির কষা বা চিলি চিকেন নয় এবার মালাবার চিকেন কোরমা! রইল রেসিপি।

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু
উপকরণ

মুরগির মাংস: ১ কেজি

গোটা ধনে: ২ টেবিল চামচ

শুকনো মরিচ: ৪টি

গোটা গোলমরিচ: ১ টেবিল চামচ

নারকেল কোরা: ১ কাপ

আদা বাটা: ১ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

কাঁচা মরিচ: ৪টি

কারি পাতা: ১০-১২টি

পেঁয়াজ: ৪টি

হলুদ গুঁড়া: ১ চা চামচ

লঙ্কা গুঁড়া: ১ চা চামচ

পাতিলেবু: ১টি

তেল: আধ কাপ

লবন: স্বাদ মতো

প্রণালী

কড়াইয়ে অল্প তেল গরম করে একে একে গোটা ধনে, গোটা গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিন। তাতে এ বার নারকেল কোরা দিয়ে ঢিমে আঁচে মিনিট পাঁচেক নাড়াচাড়া করুন। এ বার মশলা দেয়া নারকেল কোরা নামিয়ে নিন। পরিমাণ মতো পানি দিয়ে মিক্সিতে বা শিলে বেটে নিন। কড়াইয়ে তেল দিয়ে কারি পাতা ফোড়ন দিন। এ বার পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলে চেরা কাঁচা মরিচ, মাংসের টুকরো দিয়ে দিন। তাতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবন আর পাতিলেবুর রস দিয়ে নাড়তে থাকুন। এ বার পিষে রাখা মশলা কড়াইয়ে দিয়ে দিন। দরকারে সামান্য পানি দিতে পারেন। ভাল করে নেড়ে চাপা দিন। গ্রেভি থেকে তেল বেরোতে শুরু করলে আরও মিনিট পাঁচেক দমে রেখে নামিয়ে নিন। ধোঁয়া ওঠা ভাত কিংবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন দক্ষিণী মালাবার চিকেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না