বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গরম পানি ঢেলে স্ত্রীকে হত্যা চেষ্টায় স্বামী গ্রেপ্তার

news-image

গাইবান্ধা জেলা সংবাদদাতা : স্ত্রীকে নির্যাতনের পর গায়ে গরম পানি ঢেলে হত্যা চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গাইবান্ধা থানার ওসি রাজিউর রহমান জানান, গাইবান্ধা সদর উপজেলার কচুয়ার খাবার গ্রামের বাসিন্দা সুফিয়া বেগমের (২৫) সঙ্গে দশ বছর আগে মৌজামালিবাড়ি গ্রামের সাজু মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই কারণে অকারণে সাজু মিয়া তার স্ত্রী মারপিট করতো। এভাবেই চলে যায় ১০ বছর। গত ১৯ জুন সন্ধ্যায় ৪ মাসের গর্ভবতী সুফিয়া তার স্বামীর বাড়িতে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তার স্বামী তার ওপর চড়াও হয়। তাকে এলোপাথাড়ি মারপিট করে। পরে চুলোয় ভাত রান্নার জন্য গরম করা ফুটন্ত পানি স্ত্রী সুফিয়ার শরীরে ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় আশেপাশের লোকজন তাকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করে। ২১ জুন রাতে স্ত্রী সুফিয়া গাইবান্ধা সদর থানায় স্বামী সাজু মিয়াসহ তিন জনের বিরুদ্ধে গাইবান্ধা থানায় মামলা দায়ের করলে পুলিশ ভোরে তার বাড়ি থেকে স্বামী সাজুকে গ্রেপ্তার করে। –

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক