,

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লিটন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টায় উপজেলার ফলদা ঘোনার পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন জ্যোতআতাউল্ল্যা গ্রামের আয়নাল হকের ছেলে। এ ঘটনায় আহত দুই বন্ধু একই গ্রামের জহির উদ্দিনের ছেলে মারুফ (১৫), খলিলুর রহমানের ছেলে শাওন (১৫) ও পথচারী ফলদা ঘোনাপাড়া হাজী আবুল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৪৫)। নিহত লিটনসহ তার আহত দুই বন্ধু ফলদা রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক জানান, আজ সকালে বাড়ি থেকে তিনবন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে আসে। তারা কোচিংয়ে বই রেখে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পথে রাস্তায় এক পথচারীর সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।

আশঙ্কাজনক অবস্থায় নিহতের বন্ধু মারুফ ও পথচারীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শাওন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। নিহত লিটনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পে ত্রিমুখী সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ

গণপতি পরিবার হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যায় অসংগতি দেখছে আইন ও সালিশ কেন্দ্র

বিশ্ববাজারে সোনার দাম আরও কমলো

বৃষ্টিবিঘ্নিত দিনে পাকিস্তানের পেস আগুনে পুড়ল ইংল্যান্ড

অসুস্থতায় শয্যাশায়ী প্রীতি জিনতা

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত

সীতাকুণ্ডে আধুনিক সমরাস্ত্র কারখানা স্থাপন করবে সেনাবাহিনী

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ নওগাঁয়