শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিছিলে বাধা দেওয়ার পর স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে মিছিলে বাধা দেওয়ার পর স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য এবং ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার বিকেলে নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে নূর আহমেদ সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নতুন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল বের করতে চেয়েছিলেন নেতাকর্মীরা। মিছিল বের করার সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছিলাম। এ সময় পুলিশ গুলি-টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আমাদের সদস্যসচিব জমির উদ্দীন মানিকসহ ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ অন্তত ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) মুজাহিদুল ইসলাম বলেন, অনুমতি ছাড়াই মিছিল বের করায় পুলিশ বাধা দেয়। পরে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ