শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে আবারও খুন, আরেক নেতা গুলিবিদ্ধ

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে জসিম উদ্দিন (২৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া আরেক ক্যাম্পের হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ও বুধবার ভোরে উখিয়ার পৃখক রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো ক্যাম্প এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিহত জসিম উদ্দিন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল গফুরের ছেলে। গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা মোহাম্মদ সালাম (৩৫)।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বুধবার ভোরে হঠাৎ দুর্বৃত্তরা এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে রোহিঙ্গা নেতা (মাঝি) গুলিবিদ্ধ হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ