,

ঘরে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারে তিনজনের মৃত্যু হয়েছে। আর লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে ঘরের ওপর গাছ পড়ে একই পরিবারের চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে সিত্রাংয়ের প্রভাবে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেজাম উদ্দিন, তার স্ত্রী শারমিন আক্তার সাথি ও তাদের চার বছরের শিশু নুসরাত।

এ ছাড়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো বাতাসে কুমিল্লার বিভিন্ন এলাকায় গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

বিভিন্ন এলাকার সড়কে বৈদ্যুতিক খুঁটি ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জেলার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তিনজন মৃত্যুর তথ্য নিশ্চিত করে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান মেহেবুব জানান, গতকাল রাত ৯টার দিকে উপজেলার হেসাখাল গ্রামের একটি ঘরে বড় গাছে ভেঙে পড়ে। এতে বাবা, মা ও মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না