,

সেন্ট মার্টিনে ভেসে এল বিদেশি ‘ভুতুড়ে’ জাহাজ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সেন্ট মার্টিনে ভেসে এসেছে একটি বিশাল বিদেশি জাহাজ। পরে সেটি ছেঁড়া দ্বীপে আটকা পড়ে। আজ সোমবার দুপুরে বিষয়টি জানা গেছে।

নাবিকবিহীন জাহাজটির ওপরের অংশ খোলা। এতে অনেক কন্টেইনার ও অন্য মালামাল রয়েছে। জাহাজটিতে কয়েক কোটি টাকার সম্পদ রয়েছে বলে জানিয়েছেন দ্বীপের লোকজন।

সেন্ট মার্টিনের বাসিন্দা জুবাইর বলেন, ‘জাহাজটি প্রথমে পর্যটকবাহী মনে করেছিলাম। পরে কাছে গিয়ে দেখি এটি একটি কন্টেইনার বোঝাই জাহাজ। জাহাজে কেউ নেই। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে জাহাজটি তীরে এসেছে। এটা কোন দেশের সেটা বুঝতে পারছি না। জাহাজটি ৪০০ ফুট মতো লম্বা।’

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিদেশি জাহাজের খবরটি স্থানীয়রা জানালে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )হাফিজুর রহমান বলেন, সেন্ট মার্টিনে একটি বিদেশি জাহাজ ভেসে এসেছে। এখনো পর্যন্ত এটা কোন দেশের জাহাজ তা নিশ্চিত করা যায়নি। পুলিশ জাহাজটি দেখাশোনা করছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না