শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে গোলাগুলি, ঘরবাড়ি ছাড়ছে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে দাঁড়ালে ওপার মিয়ানমারে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠের কাছে ৪৯ ও ৫০ নম্বর পিলারের ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে সীমান্তের অনেকে নিজের বাড়ি ছেড়ে নিকটাত্মীয়ের বাড়িতে চলে গেছেন।

স্থানীয়রা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে আবার গুলির শব্দ শোনা গেছে। এর আগে গতকাল শনিবার দুপুরে বাহিরমাঠের কাছে ৪৯ ও ৫০ নম্বর সীমান্ত পিলার বরাবর ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি এবং ওই দেশের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এ সময় একটি গুলি এসে পড়ে বাংলাদেশ ভূখণ্ডে। এরপর আজ বেলা সাড়ে ১১টার দিকে আবারও ৫০ থেকে ৬০ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা।

দৌছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইমরান বলেন, ‘দোছড়ি সীমান্তের বাহিরমাঠ এলাকা বরাবর ওপারে মিয়ানমারে বেলা সাড়ে ১১টার পর থেকে আবার গুলির শব্দ শোনা গেছে। আমি ইতোমধ্যে সীমান্তের দুই শতাধিক পরিবারকে নিরাপদে সরে আসার জন্য নির্দেশনা দিয়েছি। তারা অনেকেই নিকটাত্মীয়ের বাসায় চলে গেছেন। আজও অনেক পরিবার সরে যাচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।’

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ওপারে গোলাগুলি হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকার ৪০ থেকে ৫০টি পরিবার স্বেচ্ছায় বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রশাসন এ বিষয়ে নজরদারি করছে।’

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ