,

গ্রিস থেকে অবৈধ ৮ বাংলাদেশিকে ফেরত

news-image

গ্রিস প্রতিনিধি : গ্রিস থেকে আট অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। গতকাল সোমবার রাতে একটি বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয়। এ নিয়ে চতুর্থবারের মতো গ্রিস থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো হলো।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ফেরত আসা এই ৮ জনের আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে। তারা কোনোভাবেই দেশটিতে বৈধতার আওতায় আসতে পারবেন না। তাই তাদের ফেরত পাঠিয়েছে দেশটির সরকার।

গ্রিক সরকারের তথ্য মতে, ২০১৬ সালের পর ২০২১ সালের ডিসেম্বরে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছিল গ্রিক সরকার। সমন্বিত পুলিশি অভিযানে ১৯ বাংলাদেশিকে আটক করে তাদের সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এর ৬ মাস পর চলতি বছরের গত জুলাই মাসে গ্রিসের মিনেদি ক্যাম্প ও সাইপ্রাস থেকে ২৭ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। এরপর অবৈধ বাংলাদেশিদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছিল।

সম্প্রতি বাংলাদেশ ও গ্রিসের মধ্যে জনশক্তি রপ্তানি সংক্রান্ত বিষয়ে সমঝোতা স্মারক সই হয়েছে। এ চুক্তিতে নতুন জনশক্তি রপ্তানি ও অবৈধ প্রবাসীদের বৈধ করার কথা ছিল। এরইমধ্যে গতকাল আবার ৮ বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনায় বিভিন্ন ক্যাম্পে থাকা অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গ্রিসে বর্তমানে প্রায় ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। গ্রিক সরকারের পরিসংখ্যান অনুযায়ী, বৈধ অনুমতি নিয়ে দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। এর বাইরে অনেকে রয়েছেন যাদের বসবাসের অনুমতি নেই বা আশ্রয় আবেদন বাতিল করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির