,

রোলস রয়েস আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫৬ কোটি টাকা জরিমানা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা বিলাসবহুল রোলস রয়েস শুল্ক না দিয়ে গাড়ি সরিয়ে নেয়ার ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠান জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি টাকা জরিমানা করেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। গত ১২ অক্টোবর চট্টগ্রামের কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সই করা আদেশে এই জরিমানা করা হয়।

আদেশে বলা হয়, কাস্টমস আইন ১৯৬৯ এর ৯, ১০, ১৬, ১৮, ৮০ ও ১১১ ধারা লঙ্ঘন ও সেকশন ২( এস) অনুযায়ী ‘চোরাচালান’ এবং সেকশন ৩২ (১) এ বর্ণিত অপরাধ প্রমাণিত হওয়ায় জেড অ্যান্ড জেড ইনটিমেটসকে ৫৬ কোটি ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পণ্যচালানটি যথাযথ এইচএস কোডে শ্রেণিবিন্যাস ও যথাযথমূল্য শুল্কায়নপূর্বক পণ্যচালানের ক্ষেত্রে প্রযোজ্য শুল্ক- করাদি, আরোপিত অর্থদণ্ড আদায়পূর্বক আমদানি কারকের অনুকূকে খালাসের আদেশ দেয়া হয়েছে। শুল্ক -করাদি, আরোপিত অর্থদণ্ড ও বিমোচন জরিমানা ৩০ কার্যদিবসের মধ্যে পরিশোধের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার এই বিষয়ে জানার জন্য চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

উল্লেখ্য, গত ৬ জুলাই রাজধানীর বারিধারা এলাকা থেকে ২৭ কোটি টাকার বিলাসবহুল রোলস রয়েস গাড়িটি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত ১৭ মে গাড়িটি যুক্তরাজ্যের ভারটেক্স অটো লিমিটেড থেকে আমদানি করে বাংলাদেশের অনন্ত গ্রুপ ও হংকং নাগরিকের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জেড এন্ড জেড ইনটিমেটস লিমিটেড।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না