মা-ছেলে হত্যায় দুইজনের যাবজ্জীবন

news-image

লক্ষ্মীপুরে মা ও ছেলে হত্যা মামলায় হাবিবুর রহমান (২৫) ও মো. শাওন (২৬) নামে দুই যুববকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়। রোবাবার (২১ জুন) বিকেলে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তার হোসেনের রায় দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। হাবিবুর রহমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মৃত আবদুর রবের ছেলে ও শাওন (২৬) একই এলাকার আব্দুস সালামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) জসীম উদ্দিন  জানান, ২০১১ সালের ২৯ অক্টোবর রাতে আত্মীয় পরিচয়ে রামগঞ্জ উপজেলার ভক্তারপুর এলাকায় নুরজাহানের ঘরে ঢোকে হাবিবুর রহমান ও শাওন। এ সময় তারা নুরজাহান ও তার ছেলে সেলিমকে কুপিয়ে হত্যা করে।  এ ঘটনায় পরদিন নিহত সেলিমের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা