শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চায়ের সঙ্গে বানিয়ে ফেলুন চিকেন পাফ

news-image

চায়ের সঙ্গে গরম গরম ভাজাভুজি পেলে মহালয়ার সন্ধ্যার আড্ডা একেবারে জমে ক্ষীর। চটজলদি কী নাস্তা বানাবেন, ভেবেই হয়রান? বাড়িতে মুরগির মাংস থাকলে সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন চিকেন পাফ। রইল রেসিপি।

উপকরণ

সেদ্ধ করা মুরগির মাংস: ২০০ গ্রাম

ক্যাপসিকাম কুচি: ৪ টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ৪ টেবিল চামচ

লবন: স্বাদমতো

গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ

চিলিফ্লেক্স: ১ চা চামচ

মেয়োনিজ: ৪ টেবিল চামচ

টম্যাটো সস্: ২ টেবিল চামচ

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

পাউরুটি: ৬টি

বিস্কুটের গুঁড়া: ২০০ গ্রাম

প্রণালী

একটি পাত্রে সেদ্ধ করা মুরগির মাংস হাত দিয়ে ছাড়িয়ে নিন। তার পর একে একে ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, মেয়োনিজ, টম্যাটো সস্, ধনেপাতা কুচি, লবন, গোলমরিচ গুঁড়া ও চিলিফ্লেক্স মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এ বার পাউরুটিগুলির ধার কেটে বাদ দিয়ে দিন। একটি বড় পাত্রে পানি নিয়ে তাতে এক সেকেন্ডের জন্য পাউরুটি ডুবিয়ে তুলে নিন। ভাল করে পানি চিপে নিন। এ বার বানিয়ে রাখা মিশ্রণ একটি বড় চামচ ভরে পাউরুটিতে ভরে বলের আকারের গড়ে নিন। এ বার বিস্কুটের গুঁড়ায় ভাল করে এ পিঠ-ও পিঠ করে নিন। বানিয়ে রাখা বলগুলি ফ্রিজারে রাখুন। ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন চিকেন পাফ।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন