বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রুবেলের পর মুস্তাফিজের ভক্ত হলেন বোরকা পরা হ্যাপী

news-image

বিনোদন প্রতিবেদকগতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচের আগে চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী তাঁর দুটি সেলফি ফেসবুক একাউন্টে পোস্ট করেন।
ক্রিকেটের বড় ভক্ত তিনি। ঢাকায় দেশের খেলা থাকলে তিনি বন্ধু-বান্ধবীদের নিয়ে মাঠে গিয়েই তা দেখতে পছন্দ করেন। তবে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন বলে জানালেন চলচ্চিত্র অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।
‘কালকে খেলা দেখতে যাওয়ার পর লোকজন যখন বুঝতে পারে আমি হ্যাপী, তাঁরা খেলা বাদ দিয়ে আমার সাথে সেলফি তুলতে লাইন দিয়েছিল। এটা খুবই দৃষ্টিকটু,’ ফোনে বললেন হ্যাপী।
তবে কি আপাতত আর স্টেডিয়ামে যাচ্ছেন না? -এমন প্রশ্ন করতেই হ্যাপির জবাব, ‘অবশ্যই যাব। তবে এবার বোরকা পরে যাব।’
আজ ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েও আগামী পরশুর (২১ জুন) ম্যাচ বোরকা পরে যাওয়ার কথা জানিয়েছেন হ্যাপী, ‘আরো একটি জয়ের স্বাদ পেতে পরশুদিন আবারও খেলা দেখতে যাব। তবে এবার বোরখা পরে যাব।’
স্ট্যাটাস দিয়ে এটি জানান দেওয়ার বিশেষ কোনো কারণ আছে কি না -প্রশ্নের জবাবে চলচ্চিত্রের এ অভিনেত্রী বলেন, ‘এটা আসলে বিশেষ কিছু নয়। সবাই স্ট্যাটাস দেয় না? আমি একটা স্ট্যাটাস দিলাম আর কি!’
‘আগামী ম্যাচে বাংলাদেশ অবশ্যই জিতবে। বাংলাদেশ ভালো খেলছে,’ পরশুর বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন হ্যাপী। সঙ্গে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজের প্রশংসা করতেও কার্পণ্য করলেন না, ‘মুস্তাফিজের খেলা খুবই মজা লেগেছে। ওর ভক্ত হয়ে গেছি।’
বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে মামলার পর থেকে বিভিন্ন সময়ে আলোচিত হন নাজনীন আক্তার হ্যাপী। রুবেলের মামলা নিষ্পত্তি হওয়ার পর মাঝখানে কিছুদিন অনেকটা আড়ালেই ছিলেন এই অভিনেত্রী। এন টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা