,

নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ: পরিকল্পনা মন্ত্রী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘সরকারকে গায়ের জোরে হটানো যায় না। গণতান্ত্রিকভাবে সরকার পরিবর্তন করার একমাত্র পথ নির্বাচন।’

আজ শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নে আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সরকার আমরাও হটিয়েছি। পাকিস্তান সরকারকে হটানোর প্রয়োজন ছিল। তবে নিজের দেশের আইন দ্বারা প্রতিষ্ঠিত কোনো সরকার যে কোনো দলেরই হোক, তাকে হটাবার মতো ফৌজদারি অপরাধ কেউ করবে না। আমরা আইন ও সংবিধানে বিশ্বাস করি। আমরা মনে করি এ দেশের দায়িত্বে জনগণ। তারা যাকে ইচ্ছা তাকে বসাবে, নামাবে।’

এর আগে মন্ত্রী আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চার তলা একাডেমিক ভবন উদ্বোধন করেন। টাঙ্গাইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে প্রায় দুই কোটি ৭৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়।

এদিন অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোক্তা আজাহার আলী তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা প্রশাসক ড. মো আতাউল গণি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও সদর উপজেলার চেয়ারম্যান মো. শাহজাহান আনছারি, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না