শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিড়ালের র‌্যাম্প শো

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : পণ্য বিপণনের উপায় হিসেবে র‌্যাম্প শো এখন বহুল প্রচলিত। সাধারণত এসব শোতে মডেলরা পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে নজরকাড়া সাজে ক্রেতাদের সামনে হাজির হন। তবে পণ্য বিপণন নয়, ব্যতিক্রমী এক র‌্যাম্প শো হয়েছে চট্টগ্রামে। শুক্রবার নগরীর ওয়্যারলেস মোড়ে বার্ডস অ্যান্ড পেট অ্যানিমেল ক্লিনিক আয়োজিত বিড়ালের মেলায় র‌্যাম্প শোতে অংশ নেয় নানা রংয়ের ঝকঝকে পোশাক, চোখে সাহেবি চশমা পরা বিড়াল। শোতে নানা ভঙ্গিতে হেঁটে দর্শকদের আনন্দ দেয় প্রাণীগুলো।

আয়োজকরা জানান, মেলায় নিজেদের পোষা শতাধিক বিড়াল নিয়ে হাজির হন এদের মালিকরা। দেশি-বিদেশি জাতের এসব বিড়ালের কারও গায়ে ছিল নানা রংয়ের পোশাক, চোখে ছিল চশমা। কোনো কোনোটির গলায় পরানো ছিল ঘণ্টা। বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন।

তারা আরও জানান, মেলায় পোষা প্রাণীগুলোর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও ছিল। বিড়াল পোষায় করণীয় নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দেন প্রাণী চিকিৎসকরা।

বার্ডস অ্যান্ড পেট অ্যানিমেল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাদ্দাম হোসেন জানান, খাবার হিসেবে বিড়ালের প্রথম পছন্দ ইঁদুর। এটি ইঁদুর খেয়ে খাদ্যশস্য, গৃহস্থালি সামগ্রী ও দোকানের পণ্যসামগ্রী সুরক্ষায় সাহায্য করে। আবার বিড়াল মানুষকে আনন্দও দেয়। তাই অনেকেই প্রাণীটি পুষতে ভালোবাসেন। বিড়ালের প্রতি এই ভালোবাসা আরও বাড়াতে প্রদর্শনীটির আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, র‌্যাম্প শোতে অংশ নেয় দেশি-বিদেশি জাতের ১৫টি বিড়াল। এদের মধ্যে তিনটি বিড়ালকে পুরস্কৃত করা হয়। বিচারকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভজন চন্দ্র্র দাস, মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী ও সহকারী অধ্যাপক রিদওয়ান পাশা।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের