,

জয়পুরহাটে একই পরিবারের ৪ জন খুন

news-image
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামে এক আদিবাসী পরিবারে ৪ জন খুন ও একজন আহত হয়েছেন। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামের আদিবাসী সুমন হেব্রম (৩৫) তার স্ত্রী সিলভিয়াকে পরকিয়ার জন্য সন্দেহ করতো। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এর জের ধরে শনিবার ভোরে সুমন হেব্রম ঘুমন্ত অবস্থায় চাপাতি দিয়ে একের পর এক কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে ৪ জন মারা যান। আহত অবস্থায় স্ত্রী সিলভিয়াকে (২৫) প্রথমে জয়পুরহাট এবং পরে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় রেফার্ড করা হয়েছে।  খুন হওয়া ৪ জন হলেন- শ্বাশুড়ী সন্ধা রানী (৪৮), শালিকা তেরেজা নরেন্দী (২৪), পুত্র সানী হেব্রম (৬) ও ফুফা শ্বশুড় মার্কেল হেব্রম (৫০)। প্রতিবেশীরা চিৎকার ও কান্নাকাটি শুনে এগিয়ে আসে এবং সুমনকে আটক করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।  সুমন হেব্রমকে গ্রেফতার করে এবং লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ