,

এ বছরের সবচেয়ে বড় সাইবার হুমকি

news-image

প্রযুক্তি ডেস্কছদ্মবেশী অনলাইন ও মোবাইল বিজ্ঞাপনগুলোকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এ বছরের অন্যতম শীর্ষ সাইবার নিরাপত্তা হুমকি হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রোর গবেষকেরা সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। খবর পিটিআইয়ের।

ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার দুর্বৃত্তরা বিভিন্ন ওয়েবসাইটে যেসব বিজ্ঞাপন পোস্ট করে তাতে ম্যালওয়্যার ঢুকিয়ে রাখে। বিজ্ঞাপন নেটওয়ার্কে এ ধরনের বিজ্ঞাপনগুলো যথাযথ পরীক্ষা-নিরীক্ষার সুযোগ না থাকায় ঝুঁকি বেড়ে যায়।

ব্যবহারকারী যখন এই ধরনের ম্যালওয়্যারপূর্ণ বিজ্ঞাপনে ক্লিক করে তখন তাদের কম্পিউটারে ম্যালওয়্যার আক্রমণ করে। এতে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য দুর্বৃত্তদের হাতে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।

গবেষকেরা জানিয়েছে, বিজ্ঞাপনের আড়ালে থাকা ছদ্মবেশী এই ম্যালওয়্যার পাসওয়ার্ড বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি ছাড়াও পুরো যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।

ট্রেন্ড মাইক্রোর প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল ফোন বিভাগে ঝুঁকির শীর্ষে রয়েছে অ্যাডওয়্যার। এখন পর্যন্ত ৫০ লাখ অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ৫০ লাখ ঝুঁকিপূর্ণ ম্যালওয়্যার খুঁজে পেয়েছে ট্রেন্ড মাইক্রো যা এ বছরের শেষ নাগাদ ৮০ লাখে পৌঁছে যেতে পারে।

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস