,

সরাইলে জমি সংক্রান্ত বিরোধ, হত্যা মামলার ১২ আসামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার ১২ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। র‌্যাব-৯ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
বিজ্ঞপ্তি আরো জানায়, মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোররাতে জেলার সদর থানাধীন এলাকায়
অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় ১২ জন আসামীকে
গ্রেফতার করতে সক্ষম হয়।  এরা হলে ১। মাসুক মিয়া (৪০), ২। কাসেম শিকদার (৪০), ৩। অহিদ মিয়া (৪৫), ৪। ছারু শিকদার (৩৫), ৫। শাহদত খাঁ (৪০), ৬। খোকন মিয়া (৪০), ৭। শানু মিয়া (৩৮), ৮। সুজন মিয়া (৩২), ৯। সুজন মিয়া (৪০), ১০। বিল্লাল মিয়া (৪০), ১১। নছরু সরকার (৩৬), ১২। ছাদেক (৩৫) সর্ব সাং- শাহজাদাপুর, থানা- সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদের জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এই হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের ছেলে তোফায়েল মিয়া বাদী হয়ে ১১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০/৫৫ জনের নামে সরাইল থানায় গত ১৫ এপ্রিল ২০২৪ খ্রিঃ হত্যা মামলা দায়ের করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট