দুই কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

news-image

অপরাধ ডেস্ক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিজানুর রহমান (৪০) নামে এক যাত্রীর কাছ থেকে চার কেজি সোনা জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার বলেন, মিজানুর তাঁর পোশাকের মধ্যে সোনার চারটি বার লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি বারের ওজন এক কেজি করে। এসব সোনার মূল্য দুই কোটি টাকা।

তানজিনা আক্তার আরও বলেন, মিজানুর রহমান বেলা ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইনসে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের ভেতরে তাঁর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। আনুষঙ্গিক কাজ শেষে বের হওয়ার পর বিমানবন্দরের বাইরে গোলচত্বর থেকে মিজানুরের মালামাল তল্লাশি করা হয়। এ সময় সোনা জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা