,

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ জাসদ নেতা হত্যা মামলার আসামি নিহত

news-image

কুষ্টিয়ার মিরপুরের কাতলামারী সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নাজমুল ইসলাম সাগর (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সাগর কুষ্টিয়ার আলোচিত জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে। এ সময় পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করে।

পুলিশ জানায়, রাত সোয়া ২টার দিকে তারা জানতে পারে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাধীন কাতলামারীতে গাছ কেটে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি করলে উভয় পক্ষের বন্দুকযুদ্ধে নাজমুল ইসলাম সাগর গুলিবিদ্ধ হন। এ সময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ গুলিবিদ্ধ সাগরকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাটারগান, তিন রাউন্ড গুলি ও দুটি রামদা উদ্ধার করে।

মিরপুর থানার ওসি জালাল উদ্দিন আহমেদ জানান, বন্দুকযুদ্ধে নিহত নাজমুল ইসলাম সাগর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি কামারপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি চাঞ্চল্যকর জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার অন্যতম আসামি। ওই মামলায় জামিনে মুক্তি পেয়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ