,

চুল পড়া রোধ করে তেজপাতা

news-image

চুল পড়া নিয়ে চিন্তিত? আর নয় চিন্তা আপনাদের জন্য আছে দারুণ সমাধান তেজপাতা। সাধারণত তেজপাতা আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তবে চুলের যত্নেও এটি বেশ কার্যকরী।

চুল পড়া রোধ করতে ঘরোয়া পদ্ধতিতে তেজপাতা দিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। যা আপনার চুল পোড়া বন্ধ করবে এবং ফিরিয়ে আনবে আপনার হারিয়ে যাওয়া চুলের উজ্জ্বলতা।

তেজপাতা গুঁড়া করে এর সাথে টক দই মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে পারেন। গোসলের আগে এই প্যাক চুলে ব্যবহার ১৫ মিনিট অপেক্ষা করে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে নিন।

এছাড়া তেজপাতা পানিতে ফুটিয়ে পানি ছেঁকে নিন । এই পানি দিয়ে নিয়মিত চুল ধুলে বেশ ভালো উপকার পাবেন।

তেজপাতা চুল পোড়া রোধের পাশাপাশি খুশকির সমস্যা দূর করতে এবং চুলের খসখসে ভাব দূর করতে সহায়তা করবে।

 

এ জাতীয় আরও খবর