,

কলম্বিয়ায় ২ সাংবাদিককে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে দুই সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, একটি অনলাইন রেডিও স্টেশনের পরিচালক লেইনার মন্টেরো ও একটি অনলাইন নিউজ ওয়েবসাইটের পরিচালক ডিলিয়া কনট্রেরাসকে মাগডালেনাকে বিভাগের ফান্ডাসিওনের পৌরসভার কাছে হত্যা করা হয়। তখন তারা একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। গাড়িতে থাকা অন্যজন আহত হয়েছেন।

মাগডালেনার পুলিশ কমান্ডার আন্দ্রেস সেরনা বলেন, ধর্মীয় উৎসবে অনলাইন রেডিও স্টেশনের পরিচালক লেইনার মন্টেরো সঙ্গে কয়েকজনের মারামারি হয়। এসময় তিনিসহ তার বন্ধুরা অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন।পরে তাদেরকে গুলি করে হত্যা করা হয়।

যদিও কর্তৃপক্ষ বলেছে, হত্যাকাণ্ড সাংবাদিকদের পেশার সঙ্গে সম্পর্কিত কিনা তা এখনও স্পষ্ট নয়। হত্যাকাণ্ডের ঘটনা দ্রুত তদন্তের দাবি জানিয়েছে দ্য ফাউন্ডেশন ফর প্রেস ফ্রিডম নামের একটি অলাভজনক বেসরকারি সংস্থা।

তবে এই এলাকায় বেশ কয়েকটি অপরাধী গ্রুপ সক্রিয় রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য