,

জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল: র‍্যাবের ডিজি

news-image

কক্সবাজার প্রতিনিধি : র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সন্ত্রাস, জলদস্যু ও জঙ্গিদমনে র‍্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়েছে। দেশ এখন জঙ্গিমুক্ত। জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল।

সোমবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজারে র‍্যাব-১৫ কার্যালয়ে ‘নবজাগরণ অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

র‍্যাবের ডিজি বলেন, মাদক নির্মূলে র‍্যাব নিরলস ভৃমিকা রাখছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অল্প সময়ে তা নির্মূল সম্ভব নয়। এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে আগের চেয়ে কক্সবাজারের বর্তমান পরিস্থিতি অনেকটা ভালো। আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধভাবে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- র‍্যাব ১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, হোটেল সাইমনের পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষণসহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না