,

প্রতিদিন নাস্তায় রুটি-পাউরুটি খেলে হতে পারে যেসব সমস্যা

news-image

নিউজ ডেস্ক : তাড়াহুড়ো থাকলে অনেকেই সকালে নাস্তায় আলাদা করে কিছু বানান না। দুধ-কর্নফ্লেক্স খেয়ে নেন। ছুটির দিনে আবার সকালের নাস্তায় অনেকেরই রুটি থাকে। কর্নফ্লেক্স, রুটি, পাউরুটি— এই ধরনের খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। পুষ্টিবিদরা বলছেন, কার্বোহাইড্রেটযুক্ত এমন খাবার খালি পেটে না খাওয়াই ভাল। রোগা হওয়ার জন্য অনেকেই কার্বোহাইড্রেট এড়িয়ে চলেন। সব ক্ষেত্রে তা সঠিক সিদ্ধান্ত নয়। কারণ শরীরে কার্বোহাইড্রেটেরও দরকার আছে। তাই বলে দিনের প্রথম খাবারটা কার্বোহাইড্রেটযুক্ত না হওয়াই ভাল। কার্বোহাইড্রেট ডোপামিন, কর্টিসলের মতো ‘ফিল গুড’ হরমোন ক্ষরণেও প্রভাব ফেলে। ফলে সারা দিন মেজাজ বিগড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তার চেয়ে সকালের জলখাবারে রাখুন প্রোটিনযুক্ত খাবার। সারা দিন শরীর থাকবে চনমনে ও চাঙ্গা।

১) সকালে কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে পেটের মেদ বাড়তে পারে।

২) প্রোটিনের মতো দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে পারে না কার্বোহাইড্রেট। বার বার খিদে পায়। ফলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাওয়া হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

৩) সকালের খাবারের উপর নির্ভর করে সারা দিন শরীরের হাল কেমন থাকবে। সারা দিন চনমনে থাকতে চাইলে দিনের শুরুটা যেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার দিয়ে না হয়।

৪) গ্যাস, অম্বলের সমস্যা থাকলে ভুলেও কার্বোহাইড্রেটযুক্ত খাবার সকালে খাবেন না। এতে গ্যাস, বদহজমের মতো অসুস্থতা আরও বেড়ে যেতে পারে।

সুস্থ-সবল থাকতে সকালের নাস্তা কেমন হওয়া জরুরি?

১) সকাল শুরু করুন এক গ্লাস পানি দিয়ে।

২) সকালের নাস্তায় রাখুন ডিম সেদ্ধ, কাঠবাদাম, মৌসুমি ফলের মতো স্বাস্থ্যকর কিছু খাবার।

৩) ভারী কোনও খাবার নাস্তায় খেতে চাইলে প্রোটিনযুক্ত খাবার খান। চিয়া বীজের পুডিং, দোসা, সবজি দিয়ে তৈরি ওটস কিংবা ইডলি খেতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না