শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাটো পুরুষই সেরা জীবনসঙ্গী, বলছে গবেষণা

news-image

অনলাইন ডেস্ক : অনেক নারীই জীবনসঙ্গী হিসেবে খাটো পুরুষ পছন্দ করেন না। নারীরা ডেটিং কিংবা বিয়ের জন্য বেছে নেন টল-ডার্ক-হ্যান্ডসাম পুরুষকে। তাই খাটো পুরুষদের চিন্তার শেষ থাকে না। যদিও এর জন্য তারা দায়ী নয়।

তবে গবেষণা বলছে বিয়ের জন্য লম্বা নয় বরং খাটো পুরুষরাই নাকি জীবনসঙ্গী হিসেবে সেরা। খাটো পুরুষদের মধ্যেই নাকি বিবাহবিচ্ছেদ কম। এমনকি সঙ্গীর ভালোমন্দও নাকি এরা বেশি বোঝেন অন্যদের চেয়ে।

চলুন জেনে নেয়া যাক কোন কোন বিশেষ গুণের কারণে খাটো পুরুষরাই সঙ্গী হিসেবে সেরা-

* গবেষণা বলছেন যেসব পুরুষ খাটো হয়, তারা জানে নিজেকে কীভাবে মেলে ধরতে হয়। সাধারণত এরা সম্পর্ক নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন না। স্বাভাবিকভাবেই সম্পর্কে পজেসিভনেস অনেক কম থাকে। সঙ্গী বাছার ক্ষেত্রে কখনোই উচ্চতার কথা ভাবে না এরা।

* খাটো পুরুষরা খোলা মনের হয়। নিজের চেয়ে খাটো কারো সঙ্গেই ডেট করতে হবে, এমন অযৌক্তিক গোঁড়ামিকে এরা প্রশ্রয় দেয় না।

* সচরাচর কম উচ্চতার পুরুষরা বিশ্বস্ত সঙ্গী হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, একজন খাটো পুরুষ কোনো নারীকে যতবার ঠকায়, একজন ঠিকঠাক উচ্চতা সম্পন্ন পুরুষ তার দ্বিগুণ ঠকায়। ৫ ফুট ১০ ইঞ্চির বেশি যেসব পুরুষদের উচ্চতা, তাদের মধ্যে এই প্রবণতা বেশি।

* প্রেমের জন্যও খাটো পুরুষ আদর্শ। কেমন লাগবে যদি চোখের সামনে কারো ঘাড় বা কাঁধ থাকে? আই-টু-আই কনট্যাক্ট তখনই হবে যদি সে আপনার সমান উচ্চতার হয়।

* নারীদের উচ্চতা সাধারণ ৫ ফুট ১০ ইঞ্চির বেশি হয় না। তাই এই উচ্চতার কোনো পুরুষের সঙ্গে ডেট করলে সরাসরি চোখে চোখ রেখে প্রেম করা যায়। এতে রোম্যান্স হয় আরো রোম্যান্টিক।

* সমীক্ষা বলছে, লম্বা পুরুষ খাটো পুরুষের তুলনায় তাড়াতাড়ি বিয়ে করে। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে ইন্টারেস্টিং। তাদের সম্পর্কও তাড়াতাড়ি ভাঙে। সমীক্ষায় দেখা গেছে খাটো পুরুষের ডিভোর্সের হার অনেক কম। অপেক্ষাকৃত লম্বা পুরুষদের ডিভোর্সের হার বেশি।

* অনেক নারীই ভাবেন খাটো পুরুষকে বিয়ে করার মানেই চিরকালের জন্য হাইহিলকে টা-টা বলতে হবে। একথা একেবারে ছুঁড়ে ফেলে দেয়ার মতো নয়। কিন্তু ঠাণ্ডা মাথায় ভেবে দেখুন, আপনার পায়ের জন্য কিন্তু হিল খুব খারাপ। তার চেয়ে স্লিপার্স বা সাধারণ জুতা পরা অনেক বেশি ভালো। ফ্যাশন যে এতে হয় না, তা তো নয়।

* খাটো পুরুষরা লম্বা পুরুষদের তুলনায় বেশি ঘরের কাজ করেন। খাটো পুরুষরা প্রতি সপ্তাহে প্রায় ৮ ঘণ্টা ২৮ মিনিট ঘরের কাজ করেন। অন্যদিকে লম্বা পুরুষরা সপ্তাহে সাড়ে ৭ ঘণ্টারও কম সময় কাজ করেন।

তাই জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে পুরোনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে একটু বাস্তবসম্মতভাবে চিন্তা করা উচিত।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের