বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রণ থেকে মুক্তি পাবেন যেভাবে

news-image

চেহারাকে আকর্ষণীয় ও সুন্দর দেখাতে চাই ব্রণমুক্ত ত্বক। মুখে ব্রণ থাকলে অনেক সুন্দর চেহারারও লাবণ্যতা নষ্ট করে দেয় বিশ্রী দেখায়। মাত্র কয়েকটি নিয়ম-কানুন মেনেই ব্রণ থেকে চেহারাকে নিরাপদ রাখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ব্রণের সমস্যা থেকে মুক্তির কয়েকটি সহজ ও ঘরোয়া সমাধানের। লেবুর রস ব্রণ নিরাময়ে লেবুর রস খুবই কার্যকরী একটি উপাদান। লেবুর রস দ্রুত আপনার ব্রণ নিরাময়ে সাহায্য করবে। সামান্য একটু তুলার মধ্যে লেবুর রস নিয়ে ব্রণের উপর সরাসরি প্রয়োগ করতে হবে। আর এটা ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করলে বেশি ভালো কাজে আসবে। পেপারমিন্ট তেল ব্যবহারে ব্রণের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকে রক্ষা করতে আপনাকে সাহায্য করবে। প্রথমে ব্রণের উপর কয়েক ফোঁটা পেপারমিন্ট তেল নিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। তারপর অল্প সময় অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এতে আপনি ভালো উপকার পাবেন। 

ব্রণ নিরাময়ে শসা :শসায় আছে ভিটামিন এ, সি এবং ই। আর এই ভিটামিনগুলো ব্রণ দূর করার ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। প্রথমে শসা মিহি করে সামান্য পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি পুরো মুখে বিশেষ করে ব্রণের উপর লাগিয়ে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ত্বকে মিশ্রণটি শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।

বরফের ব্যবহার: বরফ ত্বক শীতল রাখার পাশাপাশি ব্রণের সমস্যা কমাতেও সাহায্য করে। একটি কাপড়ে টুকরায় বরফ পেঁচিয়ে ব্রণের উপর কয়েক সেকেন্ড চেপে ধরে রাখুন। এরপর কিছু সময় অপেক্ষা করুন। তারপর আবার ব্রণের উপর বরফ চেপে ধরে রাখতে হবে। এভাবে দিনে কয়েকবার বরফ ব্যবহার করলে আপনি উপকার পাবেন।

ব্রণে গরম ভাপ: আপনার ত্বকের ক্ষতিকর দূষিত পদার্থ দূর করতে সাহায্য করবে গরম ভাপ। এক খণ্ড সুতি কাপড়ে গরম পানির ভাপ নিয়ে আপনার ত্বকে ভালো ভাবে ভাপ দিন। প্রতিদিন এভাবে পাঁচ মিনিট ভাপ নিতে হবে। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। মুখ শুকিয়ে গেলে ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করে নিনি।

বেকিং সোডা: প্রথমে আধা কাপ সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই মিশ্রণ ত্বকে মেখে হাতে হালকাভাবে মালিশ করুন। তারপর পাঁচ থেকে ছয় মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মুখ ধুয়ার পর ভালোভাবে মুখ মুছে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।

ডিমের সাদা অংশ: প্রথমে তিনটি ডিমের সাদা অংশ আলাদা করে ভালোভাবে ফেটে নিন, যেন ঘন ফোম তৈরি হয়। তারপর ত্বক ভালোভাবে পরিষ্কার করে ভালোভাবে মুখে ডিমের ফোম লাগন।প্রথমবারের পর মিশ্রণ শুকিয়ে গেলে আবারও আরেক মিশ্রণ লাগিয়ে নিতে হবে। এভাবে চারটি ধাপে মিশ্রণ লাগাতে হবে। এরপর মিনিট বিশেকের মতো অপেক্ষা কর‍ুন। মুখ শুকিয়ে যাওয়ার পর তা ভালোভাবে ধুয়ে ফেলুন।

পেঁপের পেস্ট: প্রথমে কিছু কাঁচা পেঁপে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। তারপর পেস্ট ত্বকে মেখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।মিনিট বিশেকের মতো অপেক্ষার পর পুরোপুরি শুকিযে গেলে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।

ওটমিল: এক্সফলিয়েট করে ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় ওটমিল। এক কাপ রান্না করা ওটমিলের সঙ্গে লেবুর রস ও এক চা-চামচ মধু মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি ত্বকে মেখে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। সপ্তাহে এক বা দুবার এই মাস্ক ব্যবহারে উপকার পাওয়া যাবে। 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা