,

ডিপ্লোমা কোর্স ৩ বছর হওয়াই যৌক্তিক: দীপু মনি

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়াই যৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে, তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্থ হবে।

তিনি আরও বলেন, যে কোর্সটিকে ৩ বছরে শেষ করা সম্ভব তাকে ৪ বছরে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবিরা অনেক সময়, অনেক কিছু বলেন তবে তাদের যে সংগঠন আছে, তাদের সঙ্গে সরকার সব সময় অনেক ঘনিষ্ঠ বলে দাবি করেন মন্ত্রী।

আমাদের দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ডিপ্লোমা কোর্স তিন বছর হলে আমাদের শুধু সময় কমছে তা নয়, মানেরও উন্নতি হবে। পৃথিবীর অনেক উন্নত দেশে অনার্স কোর্স আছে ৩ বছরের, সেখানে আমাদের দেশে ডিপ্লোমা কোর্স ৪ বছরের হবে এর কোনো মানে নেই।

এমপিওভুক্তির ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য