শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারকেলের দুধে আমড়া রান্নার রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : এখন আমড়ার মৌসুম। বাজারে বেশ সহজলভ্য এই ফল। এতে অনেক পুষ্টিগুণ আছে যা শারীরিক বিভিন্ন সমস্যার দাওয়াই হিসেবে কাজ করে।

এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

আমরা আচার কমবেশি সবাই তৈরি করেন এই মৌসুমে। আবার অনেকেই আমড়ার মোরব্বা, আমড়ার টক ডালসহ বিভিন্ন রেসিপি তৈরি করেন।

তবে চাইলে স্বাদ পাল্টাতে এবার না হয় তৈরি করুন নারকেলের দুধে আমড়ার রেসিপি। জেনে নিন সহজ রেসিপি-

উপকরণ

১. আমড়া ৭-৮টি
২. হলুদ গুঁড়া আধা চা চামচ
৩. জিরার গুঁড়া আধা চা চামচ
৪. পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচ বাটা পরিমাণমতো
৫. নারকেলের দুধ ১ কাপ
৬. চিনি সামান্য
৭. লবণ স্বাদমতো
৮. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
৯. পানি ও তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে আমড়ার খোসা ছাড়িয়ে কাটা চামচ দিয়ে দাগ দিয়ে নিতে হবে যাতে রান্নার সময় আমড়ার ভেতরে মসলা ঢুকতে পারে। এরপর আমড়া ধুয়ে ভাঁপ দিয়ে পানি ঝড়িয়ে নিন।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে সব মসলা একে একে দিয়ে কষিয়ে নিতে হবে। প্রয়োজনে পানি মিশিয়ে নিন সামান্য।

এরপর আমড়া দিয়ে ভালোভাবে নেড়ে মসলার সঙ্গে মিশিয়ে দিতে হবে পরিমাণমতো পানি। এমন পরিমাণে পানি দিতে হবে যাতে আমড়া ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।

ঢেকে চুলার আঁচ মাঝারি রেখে আমড়া খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ১০-১৫ মিনিট পর নারকেলের দুধ দিয়ে আবারও ঢেকে দিতে হবে আমড়া।

আমড়া সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসলে সামান্য চিনি মিশিয়ে দিন। নামানোর আগে গরম মসলার গুঁড়া দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল নারকেলের দুধে আমড়া রান্না।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের