শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেয়ারার শরবত

news-image

পেয়ারা কমবেশি সবার পছন্দের ফল। অনেকেই পেয়ারার ভর্তা করে খেতে বেশ পছন্দ করেন। তবে পেয়ারা দিয়েও তৈরি করা যায় শরবত। যা খেতে বেশ সুস্বাদু এবং মজাদার। এই গরমে এক গ্লাস পেয়ারার শরবত এনে দিবে স্বস্তি। আসুন জেনে নেই পেয়ারার শরবত বানানোর প্রস্তুত প্রণালী-

পেয়ারার শরবত বানাতে যা যা লাগবে-

মধু, ২ টি কাজী পেয়ারা, ১ টি লেবুর রস, ১/২ টি কাঁচামরিচ, ১কাপ চিনি, পুদিনা পাতা, ঠাণ্ডা পানি, আইস কিউব, লবণ স্বাদমত

প্রস্তুত প্রণালী: প্রথমেই পেয়ারা গুলো বীজ ফালিয়ে ছোট টুকরো করে কেটে নিন। এখন টুকরো করা পেয়ারা গুলোর সাথে চিনি মিশিয়ে কয়েক ঘন্টা রেখে দিন। মাঝে দিয়ে একটু নেড়ে দিবেন। চিনি গুলো গলে যাওয়া পর্যন্ত ঢেকে রাখুন। চিনি গলে গেলে এতে মধু, লেবুর রস, কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সাথে পুদিনা পাতাও যোগ করুন।

এরপর মিশ্রণটিকে পানি ছাড়া ভালো করে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে ভালো করে ছেঁকে পাত্রে এর রস গুলো ঢেলে নিন। মিশ্রণটি বেশ ঘন হবে। ফ্রিজে রাখুন ঠান্ডা হওয়ার জন্য।

ঠান্ড হয়ে গেলে বানিয়ে নিন পেয়ারার জুস। একটি গ্লাসে ৩ টেবিল চামচ পেয়ারার রসের ঘন মিশ্রণটি নিয়ে নিন। এখন ঠান্ডা পানি মিশিয়ে শরবত বানিয়ে নিন। সাথে ২-৩ টুকরো আইস কিউব দিয়ে পরিবেশন করুন সুস্বাদু ঠান্ডা ঠান্ডা পেয়ারার শরবত। স্বাদের জন্য এর সাথে সামান্য জিরা গুঁড়া বা মরিচের গুড়াও মেশাতে পারেন ।

 

এ জাতীয় আরও খবর

শুভেন্দু: অনুপ্রবেশকারীদের আদালতের আগে সীমান্তে ফেরত পাঠানো হবে

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ছাত্রদলের

বাংলাদেশি পাসপোর্টে আবার ‘ইসরায়েল ব্যতীত’ যুক্ত হচ্ছে

গণস্বাস্থ্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স চালু করলো

গাজীপুরে তিন কারখানায় শ্রমিক বিক্ষোভ, পুলিশ ছত্রভঙ্গ করেছে

খালেদাকে দেওয়া ‘কালো মানিক’ এবার বিক্রয়ের পথে

বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার

ঈদে ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা সচল রাখার নির্দেশ

ঈদুল আজহায় মেট্রোরেলের বিশেষ সময়সূচি

৬ জেলায় রাতের ঝড়ের সতর্কতা

ঈদের আগে ২০ দিনে রেমিট্যান্স ৩২ হাজার কোটি টাকা

রামিসাসহ সকল হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল