শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ টোটকা: বর্ষাকালে দূরে থাকবে খুশকি

news-image

অনেকেই সারা বছর খুশকির সমস্যায় নাজেহাল হতে হয়। বর্ষাকালে মাথা ভিজে থাকে বলে নিয়মিত শ্যাম্পু করতে পারেন না অনেকেই। ফলে আরও বাড়ে বিড়ম্বনা। চুল আঁচড়াবার সময় চিরুনি তো বটেই, খুশকির হাত থেকে রেহাই পায় না জামাকাপড় বা বালিশও। বর্ষাকালে শ্যাম্পুর বদলে ব্যবহার করুন কিছু সহজলভ্য জিনিস। এতে খুশকিও দূর হবে। চুলও ভাল থাকবে।

রসুন

রসুনের খোসা ছাড়িয়ে নিন, কয়েকটি কোয়া ছাড়িয়ে রাখুন। তার পর মিনিট পাঁচেক ওই রসুনের কোয়া আধকাপ অলিভ অয়েলের মধ্যে দিয়ে গরম করতে বসান। মিশ্রণ ঠান্ডা করে মাথার তালুতে মালিশ করুন। এর পর পানি দিয়ে খুব ভাল করে চুল ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই ভাবে সাফ করতে পারেন চুল।

পেঁয়াজের রস

পেঁয়াজের রসও খুশকির সমস্যা দূর করতে বেশ কার্যকর। পেঁয়াজে থাকে ফাইটোকেমিক্যাল নামক যৌগ যা খুশকি দূর করতে সহায়তা করে। একটি মাঝারি মাপের পেঁয়াজ অর্ধেক কেটে তার রস বার করে ছেঁকে নিন। এক ঘণ্টা সেই রস মাখিয়ে রাখুন মাথার ত্বকে। অল্প শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। দূর হয়ে যেতে পারে খুশকি।

অ্যালো ভেরা জেল

অ্যালো ভেরা বা ঘৃতকুমারী ত্বক ও চুলের অসংখ্য সমস্যার সমাধান। গোসলের ঘণ্টাখানেক আগে অ্যালোভেরার জেল মাথার তালুতে ভাল করে মালিশ করুন। তার পর হালকা শ্যাম্পু দিয়ে খুব ভাল করে মাথা ধুয়ে নিন। সপ্তাহে দু’বার এই টোটকা মেনে চললে খুশকি দূর হতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে চুলের জেল্লাও।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের