,

রাজধানীতে অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবীতে লতিফ হাওলাদার (৬০) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে পল্লবী থানার কালশী নতুন রাস্তার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

তিনি বলেন, পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ হাওলাদার নামে একজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী সময়ে সিআইডি ক্রাইমসিন বিভাগ এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি এবং কেউ আটকও নেই।

নিহতের পরিবার সংবাদ পেয়েছে, তারা থানায় এলে মামলা হবে বলে জানান ওসি।

ওসি পারভেজ ইসলাম আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, নিহত লতিফ হাওলাদার অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো আজও রিকশা নিয়ে রাতে বাসা থেকে বের হন। অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে খুন করা হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য