,

সিএনজির ধাক্কায় ছিটকে পড়ে রিকশা আরোহীর মৃত্যু

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ছিটকে পড়ে রিকশা আরোহী মো. হাসান মিয়া (৩২) নামের এক অফিস সহকারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মাজারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান নীলফামারী জেলার ডিমলা থানার শালহাতী গ্রামের মো. বাদশা মিয়ার বড় ছেলে। বর্তমানে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে কেরানীগঞ্জে বসবাস করতেন।

হাসানের শ্যালক সাইফুল ইসলাম জানান, তার দুলাভাই বসুন্ধরা রিভারভিউ এলাকায় একটি প্রতিষ্ঠানে সহকারী হিসেবে চাকরি করতেন। রিকশা করে হাসান দরকারি কাজে যাওয়ার সময় হাসনাবাদ মাজারের সামনের সড়কে পৌঁছালে রিকশাটিকে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অবগত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য