,

এক সিরিঞ্জে ৩০ শিক্ষার্থীকে টিকা : স্বাস্থ্যকর্মী বললেন ‘আমার দোষ কেন হবে?

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে একই সিরিঞ্জ দিয়ে ৩০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই স্বাস্থ্যকর্মীর নাম জিতেন্দ্র। তার বিরুদ্ধে অভিযোগ, একই সিরিঞ্জ ব্যবহার করে তিনি সব শিক্ষার্থীদের টিকা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাগর জেলার একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার সময় এ ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেই দায়ী করেছেন ওই স্বাস্থ্যকর্মী।

অভিভাবকেরা জিতেন্দ্রর বক্তব্যের একটি ভিডিও করেন। ভিডিওতে স্বাস্থ্যকর্মী বলেছেন, ‘যে ব্যক্তি আমাকে টিকার সামগ্রী দিয়েছেন তিনি একটি সিরিঞ্জ দিয়েছিলেন। তাই ওই একটি সিরিঞ্জ দিয়েই সবাইকে টিকা দিয়েছি।’

তার কথায়,‘আমার দোষ কেন হবে? আমাকে যদি একটি সিরিঞ্জ দেওয়া হয় তবে আমি কী করব?’

এদিকে, এ ঘটনায় এরই মধ্যে জেলা প্রশাসন কেন্দ্রীয় সরকারের ‘এক সিরিঞ্জ এক টিকা’র নিময় লঙ্ঘন এবং কাজে গাফিলতির জন্য জিতেন্দ্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। এ ছাড়া জেলার টিকাকরণ আধিকারিক রাকেশ রোশনের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য