,

দেশে ১ মাসের জ্বালানি তেল মজুদ আছে: বিপিসি চেয়ারম্যান

news-image

দেশে এক মাসের জ্বালানি তেল মজুদ আছে জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে আগামী ৩২ দিনের ডিজেল এবং নয়দিনের অকটেন মজুদ আছে। এ ছাড়া ছয় মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে।’

আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে জ্বালানি সরবরাহ ও মজুদের বিষয়ে এ কথা বলেন বিপিসি চেয়ারম্যান।

এ বি এম আজাদ বলেন, ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ টন ডিজেল দেশে মজুদ রয়েছে। আর অকটেন রয়েছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন। আগামী ৩০ জুলাই দেশে পৌঁছাবে আরও ৩০ হাজার টন ডিজেল।

বিপিসি চেয়ারম্যান বলেন, দেশে ৪৪ দিনের জেট ফুয়েল এবং ৩২ দিনের ফার্নেস অয়েল মজুদ আছে। তাই গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলেও তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা নেওয়া আছে।

এ সময় বিপিসি পরিচালক খালিদ আহম্মেদ বলেন, ‘১৭০ ডলারের ডিজেল আমরা পাচ্ছি ১৩১ ডলারে। পরিস্থিতি এখনও আমাদের অনুকূলে। তাই ভীতসন্ত্রস্ত হওয়ার বা অতিরিক্ত কিনে মজুদ করার কোনো কারণই নেই।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য