,

টাঙ্গাইলে ৪ ইউপিতে ভোটগ্রহণ চলছে

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকাগুলোতে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইলের চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ভোট কেন্দ্র রয়েছে ৩৯টি।

কাকুয়া ইউপিতে নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী রয়েছেন। এই ইউপিতে ভোটার সংখ্যা ২০ হাজার ৭০৪ জন।

কাতুলী ইউপি নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত পদে ১৪ জন প্রার্থী রয়েছেন। এই ইউপিতে মোট ভোটার ২৩ হাজার ৩২ জন।

ছিলিমপুর ইউপিতে ছয়জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সাধারণ সদস্য পদে ৩৭ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ইউপিতে মোট ভোটার ১৮ হাজার ৭১ জন।

মাহমুদনগর ইউপি নির্বাচনে ছয়জন চেয়ারম্যান প্রার্থী আছেন। সাধারণ সদস্য পদে ৩৪ জন এবং সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী নির্বাচন করছেন। এ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৩৮ জন।

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচনের আগে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মো. কায়সার, কেন্দ্র ইনচার্জ ও প্রিজাইডিং, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের সঙ্গে জড়িত সবার সঙ্গে বৈঠক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না