,

চার পৌরসভা ও ১৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের মেয়াদোত্তীর্ণ চারটি পৌরসভা এবং ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ চলছে। একই সঙ্গে তিন পৌরসভা, দুই উপজেলা, ৩৩ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এবং বিভিন্ন কারণে আটকে থাকা ১৩ ইউপির পুননির্বাচন হচ্ছে।

আজ বুধবার সকাল ৮টায় এসব পৌরসভা, উপজেলা ও ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ভোটগ্রহণ একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান বলেন, নির্বাচনী এলাকাগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন।

জয়পুরহাট জেলার পাঁচবিবি, ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাধারণ নির্বাচন হচ্ছে। শূন্য পদে উপনির্বাচন রয়েছে- তিনটি পৌরসভায় ও দুই উপজেলায়। এ ছাড়া ১৫টি ইউপির সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে। বিভিন্ন শূন্য পদে ৩৩ ইউপির উপনির্বাচন ও বিভিন্ন কারণে পুননির্বাচন হচ্ছে ১৩ ইউপিতে।

জানা গেছে, দুর্গম এলাকা রামগতির চর আব্দুল্লাহ ও রাঙামাটির লংগদুতে ব্যালটে ভোটগ্রহণ হলেও বাকি সব এলাকায় ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর ১৫ জুন প্রথম ভোট করে। ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও দেড় শতাধিক স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বিভিন্ন পদের ভোট হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না