,

জ্বালানি তেলে ভেজাল বন্ধ হচ্ছে না

news-image

লুৎফর রহমান কাকন
সরকারের সংশ্লিষ্ট বিভাগ, দপ্তর থেকে বছরের পর বছর ধরে জ্বালানি তেল বিক্রিতে ভেজাল প্রতিরোধের চেষ্টা করলেও কার্যত জ্বালানি তেল বিক্রিতে ভেজাল প্রতিরোধ করতে পারছে না। সরকারের বিভিন্ন সংস্থা অভিযান চালালেই তেল বিক্রির অনুমোদিত ডিলার, পেট্রলপাম্পগুলোতে তেলের ভেজাল, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন ধরনের অপরাধের প্রমাণ পাচ্ছে। সেই গতানুগতিক জরিমানা, শাস্তি দেওয়া হলেও তেলে ভেজাল দেওয়ার মতো অপরাধ ঠেকানো যাচ্ছে না।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল বিক্রি করা হয় অনুমোদিত ডিলার, পেট্রলপাম্প, তেল বিক্রির প্যাকট পয়েন্ট ডিলার বা এজেন্সিগুলোর মাধ্যমে। যেসব জায়গায় জ্বালানি তেল বিক্রি করছে, সেখানে ভেজাল তেল বিক্রি, ওজনে কম দেওয়া, অবৈধ তেল ক্রয়-বিক্রয় বন্ধ করতে বা সঠিক পরিমাণ দেওয়া হচ্ছে কিনা এগুলো যাচাই করতে জেলা প্রশাসন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) প্রতিনিধিরা প্রায়ই অভিযান পরিচালনা করছে।

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন অভিযান চালালেই ভেজাল পাওয়া যাচ্ছে। অধিকাংশ পেট্রলপাম্পে গ্রাহকদের ওজনে কম দেওয়া হচ্ছে। খুব কম গ্রাহকই আছে সচেতন। যারা তেলের ওজন বা হিসাব বুঝে তেল গ্রহণ করতে পারে। ফলে গ্রাহকদের দুর্বলতার সুযোগে পেট্রলপাম্পগুলোতে ওজনে কম দেওয়া হচ্ছে। এ ছাড়া ডিজেল বা অকটেনের সঙ্গে অবৈধ তেল মিশিয়ে অনেক পাম্পে বিক্রি করা হচ্ছে।

জ্বালানি তেলে ভেজাল কবে বন্ধ হবে এ প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আমাদের সময়কে বলেন, ভেজালকারীদের আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। তাদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। এতে জ্বালানি তেলে ভেজাল অনেক কমে গেছে। আমরা চেষ্টা করছি এটিকে আরও কী উপায়ে কমিয়ে আনা যায়।

জ্বালানি বিভাগের একজন কর্মকর্তা বলেন, জ্বালানি তেলে ভেজাল প্রতিরোধে নিয়মিত মনিটরিং করার দায়িত্ব তেল বিপণন কোম্পানিগুলোর। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দায়িত্বশীল কর্মকর্তারা মনিটরিং করেন না। অথবা কোনোভাবে ম্যানেজ হয়ে থাকেন। ফলে তেল বিক্রি করার সময় ডিলার বা পেট্রলপাম্পগুলো গ্রাহকদের অব্যাহতভাবে ঠকিয়ে যাচ্ছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, সর্বশেষ মে মাসের হিসাবে দেশব্যাপী ২৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। যার মধ্যে পদ্মা অয়েল কোম্পানি ১৪টি, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি ৬টি, যমুনা অয়েল কোম্পানি ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। যার মধ্যে ভেজাল তেল বিক্রি, ওজনে কম দেওয়ার প্রমাণ মিলেছে পদ্মা অয়েল কোম্পানির ১৪টি পেট্রলপাম্পে, মেঘনা অয়েল কোম্পানির ৪টি এবং যমুনা অয়েল কোম্পানির ৪টিতে। অর্থাৎ ২৭টি পেট্রলপাম্পে অভিযান চালিয়ে ১৮টিতেই ভেজাল তেল বিক্রির অভিযোগ প্রমাাণিত হয়েছে। এসব পেট্রলপাম্পগুলোকে মোবাইল কোর্ট গতানুগতিক অর্থদ- দিয়েছে। তবে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। শুধু জরিমানা নয়, জেলের ব্যবস্থা করতে হবে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা যায়, জ্বালানি বিভাগের সর্বশেষ সমন্বয়সভায় জ্বালানি তেলে ভেজাল নিয়ে আলোচনা হয়েছে। সেখানে জ¦ালানি বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন জ¦ালানি তেল বিক্রিতে ভেজাল প্রতিরোধের নির্দেশ দিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন নিয়মিত অভিযান চালিয়ে সব ধরনের ভেজাল প্রতিরোধে কঠোর হতে।

এদিকে একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি তেল বিক্রির যে ডিপোগুলো রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে ভেজাল তেল বিক্রির সিন্ডিকেট গড়ে উঠেছে। বিশেষ করে বিভিন্ন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত জ্বালানি তেল কম দামে কিনে এনে ভেজাল সিন্ডিকেট ভাল তেলের সঙ্গে মিশিয়ে বিভিন্ন পেট্রোলপাম্পে বিক্রি করছে। পেট্রোলপাম্পগুলো সেই তেল আবার গ্রাহকদের কাছে বিক্রি করছে।

নাম প্রকাশ না করার শর্তে বিপিসির এক কর্মকর্তা বলেন, আমরাও শুনেছি তেলের ডিপোগুলোকে কেন্দ্র করে ভেজাল তেল বিক্রির সিন্ডিকেট গড়ে উঠেছে। বিশেষ করে নারায়ণগঞ্জের গোদনাইল, ফতুল্লা, চাঁদপুর এবং ভৈরবে ডিপোগুলোকে কেন্দ্র করে ভেজাল সিন্ডিকেট বেশ সক্রিয়।

তিনি বলেন, আমরা জেনেছি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র থেকে ব্যবহার হওয়া জ¦ালানি তেল কিনে এনে পরে সেগুলো নানা প্রক্রিয়ায় রিফাইন করে ভালো তেলের সঙ্গে মিশিয়ে বিক্রি করে। পেট্রলপাম্প মালিকরাও লাভের আশায় সেগুলো বিক্রি করছে গ্রাহকদের কাছে। একসময় গ্যাস ক্ষেত্র থেকে উত্তোলিত কনডেনসেট রিফাইন না করে কোন কোন রিফাইনারি পেট্রলপাম্প মালিকদের কাছে বিক্রি করে দিত। পেট্রলপাম্প মালিকরা সেটা সরাসরি ডিজেল, অকটেনের সঙ্গে মিশিয়ে বিক্রি করতো। তবে সরকারের কঠোরতার কারণে সেটা বন্ধ হয়েছে। ওই কর্মকর্তা বলেন, তবে জ¦ালানি বিভাগের নির্দেশনা রয়েছে শিগগিরই ভেজাল তেল বিক্রিতে কঠোর অভিযান পরিচালনা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না