,

চার্জার ফ্যান বেশি দামে বিক্রি করায় জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের মতো ময়মনসিংহে লোডশেডিং বৃদ্ধি পাওয়ায় চার্জার ফ্যান ও লাইটের চাহিদা বেড়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে এসব পণ্য বিক্রয় করে প্রতারণা করছেন।

এ ধরনের অভিযোগ পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে আজ রোববার নগরীর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়।

নগরীর সিকে ঘোষ রোড ও রামবাবু রোডে অভিযান পরিচালনা করে দেখা যায়, আজগর ইলেকট্রনিকসে ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যানের বাজার মূল্য যেখানে ৩ হাজার ৪৫০ টাকা, সেখানে বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৭০০ টাকায়। ১৪ ইঞ্চি ফ্যানের বাজার মূল্য ৩ হাজার ৬৫০ টাকা হলেও বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০০ টাকায়। এ ছাড়া সরকার ইলেকট্রনিকসে ওয়ালটন ১২ ইঞ্চি ফ্যান বিক্রি করা হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। ৩ হাজার ৮৫০ টাকায় কেনা গোল্ডেন স্টার ফ্যান বিক্রি করা হচ্ছে ৫ হাজার ০০০ টাকায়। অন্য ফ্যানের ক্ষেত্রেও অযৌক্তিক হারে বেশি দাম নেওয়া হচ্ছে।

নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে আজগর ইলেকট্রনিকসকে ৫ হাজার এবং সরকার ইলেকট্রনিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় অতিরিক্ত মূল্যে ইলেকট্রনিকস পণ্য বিক্রয় সংক্রান্ত অভিযোগ থাকলে ১৬১২১ নম্বরে অভিযোগ করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নিশাত মেহের ভোক্তাদের প্রতি আহ্বান জানান। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না