শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাদাম শরবত

news-image

সারাদিন গরমে কাজ থেকে ফিরে এক গ্লাস শরবত পান করলে প্রাণ একদম জুড়িয়ে যায়। এতে করে গরমে লাগে স্বস্তি এবং শরীরে পানির শূন্যতা পূরন করে। তবে শরীরের ডিহাইড্রেশনের সমস্যা দূর করার পাশাপাশি শরীরের প্রয়োজন পুষ্টি এবং শক্তি। যা আপনাকে দিবে বাদাম শরবত।

অনেকেই অবাক হতে পারন বাদাম শরবতের কথা শুনে। তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বাদাম শরবতের রেসিপি। বাদামের শরবত যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর।

আসুন জেনে নেয়া যাক কিভাবে তৈরি করবেন বাদামের শরবত

বাদাম শরবত তৈরি করার জন্য প্রথমেই দুই কাপ তরল দুধ জ্বাল করে নিন। জ্বাল করার সময় এর মধ্যে জাফরান এবং ১ চামচ পেস্তাবাদাম কুচি দিয়ে ভালো করে দুধ জ্বাল করুন। এরপর এই মিশ্রণটিতে আধা কাপ কাঠ বাদাম বাটা ও হাফ কাপ চিনি দিয়ে জ্বাল করুন ২ মিনিট। কাঠ বাদামের পরিবর্তে পেস্তাবাদাম বাটা ব্যবহার করতে পারেন।

এবার শরবত চুলা থেকে নামিয়ে গ্লাসে ঢেলে নিন। শরবতটি ফ্রিজে রাখুন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে শরবতের উপরে বাদাম ছড়িয়ে পরিবেশন করুন মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর বাদাম শরবত।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের