,

হজ শেষে দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজি। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

গত ১৪ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি এ হজ ফ্লাইটে এখন পর্যন্ত ৬৪টি ফ্লাইট পরিচালনা করেছে ৩টি উড়োজাহাজ সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ২৯টি, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫টি ফ্লাইট। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট। এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ২৩ জন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন এবং জেদ্দায় ১ জন।

এবারের হজে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী সৌদি আবর গেছেন। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মোট ১৬৫টি ফ্লাইটে তারা সৌদি যান। গত ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য